ভারতের কমিউনিস্ট পার্টি(মারকবাদী)-র মালদা জেলা ২২ তম সম্মেলন শুরু হল শনিবার। পুরাতন মালদার শুভেন্দু চৌধুরী মঞ্চে। এই সম্মেলন চলবে দুই দিন ব্যাপী। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআই(এম)-র সাংসদ ও পলিটব্যুরো সদস্য মোহম্মদ সেলিম। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ মইনুল হাসান, সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য সোমনাথ ভট্টাচার্য, জেলা সম্পাদক সিপিআই(এম) অম্বর মিত্র, বিধায়ক খগেন মুর্মু, প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ ঘোষ সহ বহু কর্মী সমর্থকেরা। সিপিআই(এম) মালদা জেলা সম্মেলনের এই প্রকাশ্য সমাবেশে মানুষের উপস্থিতি ছিল চোখে পরার মতো। এদিন সকালে প্রথমে সিপিআই(এম)-এর কর্মী সমর্থকেরা একটি বাইক র্যালি করে এবং রাস্তায় পায়ে হেটে একটি মিছিল করেন। তারপর সকলের উপস্থিতির মধ্যে দিয়ে প্রকাশ্য সমাবেশ শুরু হয়। মঞ্চে বক্তব্য রাখার সময় সাংসদ মোহম্মদ সেলিম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রধান মন্ত্রী মোদী কে এক হাত নেন।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/bTBgw8_JO7U